
ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের উলাইলে ও হেমায়েতপুর এলাকায় আজ বুধবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আল-মুসলিম গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অবরোধের কারণে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
হেমায়েতপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।
এদিকে সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করতে তারা ঘটনাস্থলেও পৌঁছায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে।
এ পর্যন্ত আশুলিয়া থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ‘শাস্তি’, এইচআরডব্লিউর উদ্বেগ
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে ‘যথেচ্ছ শাস্তি’ দেওয়া হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের প্রধান আলোচকের
প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে যে ‘দৃঢ় ও যুক্তিসংগত জবাব’ দিয়েছে, তার পর নতুন করে সংঘাত এড়ানোর দায়িত্ব এখন ওয়াশিংটনের।

সিনেটের দখল নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও জয় পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সেইসঙ্গে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা।