
বাস্তুচ্যুত ইয়েমেনি নারী ও শিশুরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে: জাতিসংঘ
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত কয়েক মাসে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
চরচা ডেস্ক

বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে ‘যথেচ্ছ শাস্তি’ দেওয়া হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া কিংবা যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত না করে ব্যবস্থা নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে। একই সঙ্গে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতামত ও মতপ্রকাশ নিয়ন্ত্রণে অতীতের সরকারগুলোর দমনমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনায় শুধু স্বৈরাচারীরাই ভয় পেতে পারে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকার নয়।
মীনাক্ষী আরও বলেন, অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে পালাবদল হলেই যেন আগের দমনমূলক চর্চার পুনরাবৃত্তি না ঘটে।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত এবং পাঠদানে বিধিনিষেধ আরোপ। এসব পদক্ষেপ নেওয়ার পেছনে অভিযোগ হিসেবে বলা হচ্ছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সহিংসতায় সহযোগিতা করেছিলেন, দলটির পক্ষে অন্যান্য ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন অথবা ইসলামি পোশাক পরা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের সদস্য ও সমর্থক বলে অভিযুক্ত শত শত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে এইচআরডব্লিউ। এর ফলে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও মনে করে সংস্থাটি।

বাস্তুচ্যুত ইয়েমেনি নারী ও শিশুরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে: জাতিসংঘ
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত কয়েক মাসে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য প্রস্তাবিত নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠকে মজুরি কার্যকরের সময়সীমা নিয়ে দুপক্ষের মধ্যে এই সমঝোতা হয়।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, নিহত কিশোরীর বাবা তার রক্তমাখা দেহের পাশে কাঁদছেন।

ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”