
বাস্তুচ্যুত ইয়েমেনি নারী ও শিশুরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে: জাতিসংঘ
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত কয়েক মাসে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধ করবে। তবে মিত্র দেশটির কাছে অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, চলতি বছরের শেষেই ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে যাবে। তার যুক্তি, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই এবং দেশটি নিজের অস্ত্র নিজেরাই কিনতে সক্ষম।
নির্বাচনের দিন মঙ্গলবার সকালে ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”
এ ঘোষণার রাজনৈতিক গুরুত্বও স্বীকার করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এই সহায়তার মধ্যে ‘অর্থ ও বিভিন্ন সামগ্রী’ রয়েছে। তিনি একে সামরিক সহায়তা, নগদ অর্থ কিংবা বিনিময় ব্যবস্থা—যেকোনোভাবে বিবেচনা করার কথা বলেন।
তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক বছর ধরেই এ সহায়তা বন্ধের বিষয়ে তাদের আলোচনা চলছে। বিষয়টি নেতানিয়াহুই প্রথম উত্থাপন করেছিলেন।
ট্রাম্প বলেন, “তাদের এই সহায়তার প্রয়োজন নেই। ইসরায়েল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। আমরা অন্য যেকোনো দেশের তুলনায় তাদের বেশি সহায়তা দিই। কিন্তু এখন তাদের আর এর প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “ইসরায়েল একটি অত্যন্ত সমৃদ্ধিশালী দেশ।”
ফক্স নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বর্তমান নিরাপত্তা সহায়তা চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর প্রায় ৩৮০ কোটি ডলার সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর ইসরায়েলের নির্ভরশীলতা ধীরে ধীরে বন্ধ করতে চান। তবে এ চুক্তির পরিবর্তন কখন এবং কী শর্তে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ট্রাম্প বলেন, এই সহায়তা এখন রাজনৈতিক বিতর্কের একটি বিষয়ে পরিণত হয়েছে। নেতানিয়াহুও বোঝেন যে, এটি তাদের জন্য বিতর্কের অন্যতম একটি বিষয়।
গত অক্টোবর মাসে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আপনারা যদি মনে করেন, আমি যুক্তরাষ্ট্রের যে সহায়তা দুবার নিশ্চিত করেছি, তা আমরা পেতে থাকব—আর সেই সহায়তার পরিমাণ আমাদের প্রতিরক্ষা বাজেটের জন্য কয়েক হাজার কোটি ডলার—তাহলে নিজেদের প্রস্তুত করুন। এই সহায়তা আর পাওয়া যাবে না, কারণ আমেরিকা বদলে গেছে।”
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ৪০০ কোটি ডলারের এই সহায়তার মধ্যে সামরিক সরঞ্জাম অথবা নগদ অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

বাস্তুচ্যুত ইয়েমেনি নারী ও শিশুরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে: জাতিসংঘ
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত কয়েক মাসে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য প্রস্তাবিত নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠকে মজুরি কার্যকরের সময়সীমা নিয়ে দুপক্ষের মধ্যে এই সমঝোতা হয়।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, নিহত কিশোরীর বাবা তার রক্তমাখা দেহের পাশে কাঁদছেন।

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ‘শাস্তি’, এইচআরডব্লিউর উদ্বেগ
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে ‘যথেচ্ছ শাস্তি’ দেওয়া হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)