বন্ধ

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ
সোমবার জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় যাত্রীদের ব্যস্তভাবে ছুটোছুটি করতে দেখা যায়। জাকার্তার পাশের শহরে অবস্থিত বিমানবন্দরটির তথ্যফলকে নিজেদের ফ্লাইটের অবস্থা জানতে অনেককেই মরিয়া হয়ে খোঁজ করতে দেখা যায়।

রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের কাজ আট সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্রে বলিউড তারকাদের ‘সারোগেট’ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
খাদ্য নিরাপত্তা অভিযান জোরদার করার অংশ হিসেবে দেওয়া সতর্কবার্তায় শাহরুখ খানসহ ওই তিন অভিনেতাকে বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়েছে।

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত
কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ
এদিকে যাত্রীদের ভোগান্তি বেড়ে যাওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন উদ্যোগ নিয়েছে। আজ বুধবার দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি যৌথ বৈঠকের আহ্বান করা হয়েছে।

বাব এল মান্দেব বন্ধ করলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও খুলতে পারবে না, হুতিদের হুমকি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি অব্যাহত রাখলে বাব এল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত
যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাই এয়ারপোর্টস কর্তৃপক্ষ। জানা গেছে, কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

ইরানের হামলার পর কুয়েতের ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর বন্ধ
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি জানায়, তাদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ভবনের সামনের অংশে আগুন লেগেছে।

৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থী ভিসায় আসা শিক্ষার্থীদের আশ্রয় প্রার্থনার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো জরুরিভিত্তিতে ৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করতে হচ্ছে।

মধ্যপ্রাচ্য থেকে কম্পিউটার-যন্ত্রাংশ আমদানি বন্ধ
ইরানে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে অস্থিরতা। ফ্লাইটগুলোও প্রায় বন্ধ। এই সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। ব্যবসায়ীরা প্রধানত মধ্যপ্রাচ্য থেকে কম্পিউটারের যন্ত্রাংশ আমদানি করেন। যুদ্ধের কারণ এখন আমদানি বন্ধ।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফের দেউলিয়া, বন্ধ ঘোষণা
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু ১৬০০ সালের ৩১ ডিসেম্বর, রানি প্রথম এলিজাবেথের দেওয়া সনদে। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মসলা ও পণ্যের বাণিজ্য করতে গঠিত এই যৌথ-শেয়ার কোম্পানি দ্রুতই সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

ভোট উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে সারা দেশের দোকান-শপিং মল
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মক্ষেত্রে ‘সফট অফ ডে’ কী?
আনুষ্ঠানিকভাবে ছুটি না নিয়েই মানসিকভাবে নিজেকে কিছুটা বিরতি দেওয়ার উপায় হলো এই ‘সফট অফ ডে’।

ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
বিটিএমএ সভাপতি বলেন, “আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।“

‘ইউনূস সাহেব বিদেশকেও আনতে পারেন নাই, বিদেশের দরজাও বন্ধ করে দিসেন’
শেখ হাসিনার চেয়ে ১৪ মাসে ড. ইউনূস কি সত্যিই জাতিকে বেশি বিভক্ত করেছেন? ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেমন হবে? আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট কেমন হবে? রাজনীতির নানা দিক নিয়ে আলাপ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল

আমেরিকায় বাংলাদেশিদের ভবিষ্যৎ: কল্যাণমূলক সুবিধা বিতর্কে ভিসা সংকট
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি একটি জাতির ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

উগান্ডায় বন্ধ ইন্টারনেট, কারণ নির্বাচন
জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে উগান্ডাজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে সরকার। ভুল তথ্য ও নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নেওয়া এই সিদ্ধান্তকে বিরোধীদের দমনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ওয়ান-স্টপ সেন্টারের সাক্ষাৎকার কার্যক্রম ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীন বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রাশিয়া চায় যুদ্ধ বন্ধ করতে, ইউক্রেনের তাড়া নেই!
ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহী নন বলে দাবি করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ান প্রেসিডেন্টের মতে, শান্তিপূর্ণ সমাধানে কিয়েভের অনীহার কারণেই সংঘাত দীর্ঘায়িত হচ্ছে। ইউক্রেনও বলছে, রাশিয়াই যুদ্ধ চালিয়ে যেতে চায়।



