Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২০: ৪১
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়া হামলা বন্ধ করলে রুশ তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। আজ রোববার এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে একতরফাভাবে রাশিয়ার ওপর হামলা বন্ধ করার দাবি জানান।

Advertisement

গতকাল শনিবার ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়েছে। তিনি বলেন, জেলেনস্কিকে “অবশ্যই হামলা বন্ধ করতে হবে”। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর একাধিক সুযোগ হাতছাড়া করায় ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কির জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ রোববার জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

জেলেনস্কি বলেন, এ ধরনের যেকোনো সমঝোতার সঙ্গে ‘বাস্তব নিশ্চয়তা’ থাকতে হবে।

ট্রাম্পের মন্তব্যের সরাসরি উল্লেখ না করে জেলেনস্কি বলেন, “ইউরোপে যুদ্ধের প্রকৃত কারণ রাশিয়া, একমাত্র রাশিয়াই। আজ থেকেই জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করা সম্ভব, কিন্তু পুতিন তা চান না।”

রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির বিষয়ে ট্রাম্পের ঘোষণায় গতকাল শনিবার ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। তার মতে, এ চুক্তি ইউক্রেনে রাশিয়ার হামলা আরও জোরদার করতে মস্কোকে উৎসাহিত করবে।

ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পেরDonald Trump and Volodymyr Zelenskiy during UNG Assembly in New York City, September 22, 2026-Reuters

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও ডিজেল চুক্তির সমালোচনা করেছেন। তাদের মধ্যে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিনিধি ডন বেকনও রয়েছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিবর্তে আরও নিষেধাজ্ঞা আরোপ করার সময় এসেছে।

কিয়েভের রাস্তায় কয়েকজন বাসিন্দা ইউক্রেনের এমন একজন নতুন নেতা খোঁজার বিষয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় রাজি হবেন।

সাবিনা নামের ৪০ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, “আমাদের কী করতে হবে, তা বলে দেওয়ার অধিকার কারও নেই। বিশেষ করে যুদ্ধ চলাকালে নির্বাচন করা সম্ভব নয়।”

নিরাপত্তার কারণে সামরিক আইন জারির সময় ইউক্রেনে নির্বাচন নিষিদ্ধ থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের মন্তব্য সম্পর্কে সাবিনা বলেন, “আমার দৃষ্টিতে, এটি আমাদের অংশীদারদের বিশ্বাসঘাতকতা।”

জেলেনস্কি জানান, আজ রোববারও তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ নিয়েও প্রতিদিন আলোচনা হচ্ছে। এর মধ্যে যুদ্ধবিমানে ব্যবহারের গোলাবারুদও রয়েছে, যা দিয়ে রাশিয়ার জেট ইঞ্জিনচালিত ড্রোন ভূপাতিত করা হয়।

আগামীকাল সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: ইউক্রেনইউক্রেন যুদ্ধভলোদিমির জেলেনস্কিরাশিয়াহামলাবন্ধজ্বালানিতেলযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ২

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৩

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৪

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৫

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার