
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
ঘণ্টার পর ঘণ্টা কাজ করা আর ক্লান্তি অনুভব করা পেশাজীবীদের জীবনের এক কষ্টকর বাস্তবতা। ইচ্ছা করুক বা না করুক–কাজ তো করতেই হয়। এ পরিস্থিতিতে অনলাইনে নতুন একটি ধারণা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেটি হলো ‘সফট অফ ডে’।
আনুষ্ঠানিকভাবে ছুটি না নিয়েই মানসিকভাবে নিজেকে কিছুটা বিরতি দেওয়ার উপায় হলো এই ‘সফট অফ ডে’।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে কর্মীরা অফিসে উপস্থিত থেকেও কম পরিশ্রমে দিন কাটাতে পারেন-সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ইনফ্লুয়েন্সার তা দেখানোর পর এই ধারণাটি বেশ ভাইরাল হয়।
‘সফট অফ ডে’ মানে কাজ পুরোপুরি এড়িয়ে যাওয়া নয়। এর মানে হোম অফিস হলে লগইন করে বা অফিসে উপস্থিত থেকে কেবল ন্যূনতম প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা। এতে মনোযোগ ও শারীরিক শক্তি কম থাকা দিনগুলোতে নিজেকে সামলে নেওয়া যায়।
ভাইরাল ভিডিওতে ইনফ্লুয়েন্সার ‘সফট অফ ডে’ সফলভাবে কাটানোর কয়েকটি কৌশল তুলে ধরেন। প্রথমত, স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে লগইন করা বা অফিসে পৌঁছানো, যাতে দিনটি একটু দেরিতে শুরু করা যায়।
দ্বিতীয়ত, দিনের শুরুতেই ইমেইলের জবাব দেওয়া। তার মতে, এতে কর্মীকে সক্রিয় ও উপস্থিত বলে মনে হয়, ফলে কাজের অগ্রগতি নিয়ে প্রশ্নের সম্ভাবনা কমে।
আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো অটোমেশন ব্যবহার। মনোযোগ কম থাকলে মিটিং চলাকালে ট্রান্সক্রিপশন বা নোট নেওয়ার টুল ব্যবহার করার পরামর্শ দেন ওই ইনফ্লুয়েন্সার। এতে পুরোপুরি মনোযোগী না থাকলেও কাজ ‘কভার’ হয়েছে-এমন ধারণা তৈরি হয়।
কাজের সীমানা নির্ধারণের ওপরও জোর দেন ওই ইনফ্লুয়েন্সার। অতিরিক্ত কাজ নেওয়া, দেরি পর্যন্ত থাকা বা বাড়তি দায়িত্ব গ্রহণে ‘না’ বলা- এসবকে তিনি ‘সফট অফ ডে’ সফল করার শর্ত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, নিজের সময় ও শক্তি সুরক্ষিত রাখলেই এ পদ্ধতি কার্যকর হয়।
সবশেষে, আত্মবিশ্বাসের সঙ্গে আগেভাগে অফিস ছাড়ার পরামর্শও দেন তিনি। তার মতে, অধিকাংশ মানুষ সহকর্মীদের কাজ ততটা খেয়াল করেন না, যতটা আমরা ভাবি। আর যারা বাসা থেকে কাজ করেন, তাদের জন্য তার সহজ টিপস হলো লগইন অবস্থায় থাকা, মাঝে মাঝে মাউস নড়ানো এবং অপ্রয়োজনীয় নজর এড়ানো।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।