
ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”

ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের ‘দৃঢ় ও যুক্তিসংগত জবাবের’ পর নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক হামলার পর তার এ মন্তব্য এলো।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে যে ‘দৃঢ় ও যুক্তিসংগত জবাব’ দিয়েছে, তার পর নতুন করে সংঘাত এড়ানোর দায়িত্ব এখন ওয়াশিংটনের।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরান “ট্রিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত” রয়েছে।
তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। কোন ‘জবাবের’ কথা তিনি উল্লেখ করেছেন, তা-ও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে দেশটির সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরানিদের লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
ওই কর্মকর্তা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
১০ লাখ আধাসামরিক স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে দেশজুড়ে ১০ লাখ আধাসামরিক স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। এ লক্ষ্যে তেহরানে তৃতীয় সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে দেশটি।
আধাসরকারি সংবাদ সংস্থা আইএসএনএর খবরে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বরে তেহরানে একই ধরনের আরও দুটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছিল।

ইসরায়েলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম—এখনো দিচ্ছি। তবে বছরের শেষেই তা বন্ধ হয়ে যাবে।”

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ‘শাস্তি’, এইচআরডব্লিউর উদ্বেগ
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে ‘যথেচ্ছ শাস্তি’ দেওয়া হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫
পুলিশ জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আল-মুসলিম গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে।

সিনেটের দখল নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও জয় পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সেইসঙ্গে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা।