Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৬: ০৮
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে ব্যস্ত হয়ে উঠেছে যমুনা সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা।

Advertisement

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

আজ রোববার দুপুরে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস এলাকায় ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক চলাচল করছে গাড়ি। তবে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্নে টাঙ্গাইল জেলা পুলিশ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৮০০ পুলিশ মোতায়েন করেছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Advertisement
Advertisement
Advertisement

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, যানজট ও দুর্ঘটনা এড়াতে ধীরগতির যানবাহন নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং পশুবাহী ট্রাকের চলাচল স্বাভাবিক রাখতে নজরদারি করা হচ্ছে। মহাসড়কে বিকল বা দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সাতটি রেকার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বাড়ছে। অতিরিক্ত চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য আলাদা চারটি বুথসহ মোট ১৮টি বুথে টোল আদায় কার্যক্রম চালানো হচ্ছে।

বিষয়: ঈদুল আজহাযমুনা নদীউত্তরবঙ্গযানবাহনটাঙ্গাইলমহাসড়কপুলিশটোল
Advertisement
সর্বশেষ
  • ১

    মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

  • ২

    ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

  • ৩

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ৪

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৫

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

সম্পর্কিত
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

    মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর।

  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

    ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “দেশের একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার যে অধিকার, আপনার যা প্রাপ্য, সরকারপ্রধান হিসেবে আমার যে কর্তব্য, আমি সেটাই পালন করার চেষ্টা করছি।”

  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।