রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৪) ও তুজাম্মেল হোসেন (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে গিলাপোলের কবির ব্রিক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিন হোসেন শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার সিদ্দিক হোসেনের ছেলে এবং তুজাম্মেল হোসেন একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন ও তুজাম্মেল মোটরসাইকেলে করে নাভারন বাজারে কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে শাহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তুজাম্মেল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।