Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৪
চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: চরচা

ঢাকায় গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মারামারির ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার সকালে ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সঙ্গে এক দল গ্রাহক মারামারিতে জড়ায়। এর প্রতিবাদে ব্যাংকটির চাকরিচ্যুত শ খানেক কর্মী সন্ধ্যা ৭টার দিকে তৃতীয় কর্ণফুলী সেতুর দক্ষিণ প্রান্তে মইজ্জারটেকের অদূরে সড়ক অবরোধ করে। ঢাকায় মারধরের ঘটনার প্রতিবাদ ছাড়াও তারা চাকরিতে পুনর্বহালের দাবিও জানান।

সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এ সময় পথচারীদের অনেকেই পায়ে হেঁটে ওই অংশ পার হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

কর্ণফুলী ধানার ওসি নুর আহমদ চরচাকে বলেন, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে। পরে রাত আটটার দিকে তারা অবরোধ তুলে নেয়।

গত সোমবার বিকালে ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নগরীর জামালখান এলাকায়ও একই দাবিতে মিছিল ও সমাবেশ করে।

বিষয়: চট্টগ্রামইসলামী ব্যাংকসড়কমহাসড়কচট্টগ্রাম কক্সবাজারঢাকা
সর্বশেষ
  • ১

    ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

  • ২

    মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা: সরকার কি সমন্বয়ের জটিলতায়?

  • ৩

    বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • ৪

    পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

  • ৫

    চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

সম্পর্কিত
  • ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

  • বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

    বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

    বরিশালে শালির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অপর আসামি হোটেল ম্যানেজারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

  • পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

    পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

    পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসনে সম্প্রতি তিনটি কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের দীর্ঘদিনের সমস্যা জিইয়ে রেখে অধিকতর সামরিকায়নের মাধ্যমে পাহাড়ীদের দমন পীড়নের পথ উন্মুক্ত করার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে ৫২ জন নাগরিক বিবৃতিতে দিয়েছেন।

  • হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩২ শিশু। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।