
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়াতে শিলিগুঁড়ি করিডরে চার লেনের নতুন একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে ২ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।
আজ শুক্রবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এই করিডরটি বাংলাদেশ সীমান্তের খুবই কাছে অবস্থিত। এছাড়া ভারতের সরু এ করিডরটির সঙ্গে নেপালের সীমান্তও আছে। এটি ভুটান ও চীন থেকেও খুব কাছে। তাই ভারতের নিরাপত্তার দিক থেকেও এই করিডর খুবই গুরুত্বপূর্ণ।
শিলিগুঁড়ি করিডর চিকেনস নেক নামেও পরিচিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের একমাত্র স্থল যোগাযোগের পথ হলো এই চিকেনস নেক।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি বৃহস্পতিবার জানান, নতুন সড়ক নির্মাণে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন দেওয়া হয়েছে। সড়কটি পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে বিহারের গালগালিয়া পর্যন্ত যাবে। পথে পানিটাঙ্কি ও খড়িবাড়ি পড়বে।
নতুন মহাসড়কটি লম্বায় প্রায় ৩১ কিলোমিটার হবে। এটি বর্তমান মড়াসড়ক-২৭ এর পাশেই নির্মাণ করা হবে। নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে এবং জাতীয় মহাসড়ক-২৭ থেকে এটির দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।
‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরটি প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভারতের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর শিলিগুড়ি করিডরকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে ভারত। এ জন্য সেখানে প্রতিরক্ষা স্থাপনা, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তা প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকেও যাতায়াতের সুবিধা বাড়বে। শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্বের কারণে এই প্রকল্প শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই সীমাবদ্ধ নয়। এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক অবকাঠামো আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রয়োজনীয় পণ্য, সেবা ও মানুষের চলাচল আরও সহজ হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বগুড়ায় খাদে প্রতিমন্ত্রীর গাড়ি
দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এতে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন।

নেপালে সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে জীবিত উদ্ধার
হিমবাহধসে নেপালে সৃষ্ট বন্যা ও ভূমিধসের নয় দিন পর ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিবিসির সংবাদে জানানো হয়েছে, আজ শুক্রবার দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শ্রমিক হলেন ৩০ বছর বয়সী মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং ৪৫ বছর বয়সী ম

আজ শুভ জন্মাষ্টমী
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। হিন্দু পুরাণ মতে, ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্