মরদেহ

বাঁশখালী ঘর থেকে যমজ শিশুসহ বাবার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের ভেতর থেকে পাঁচ মাস বয়সি যমজ মেয়ে ও বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই মেয়েকে ‘শ্বাসরোধে হত্যার’ পর বাবা আত্মহত্যা করেছেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে এক যুবক মারা গেছেন। তবে কীভাবে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়লে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

রাজধানীর উত্তরখানে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশের ধারণা, ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তাহসিফ হত্যা মামলায় তৃতীয় দফায় রিমান্ডে দীপ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুর দেড়টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তার বাবা এনায়েতুল করিম।

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ
রাজশাহীর পবা উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই চলছে
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকেই একটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তা তাহসিফ সাউরি কিনা তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি।

তাহসিফের ‘বন্ধু’ পিবিআইয়ের হেফাজতে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোটভাই শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ময়মনসিংহে গাছ থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাঁশঝাড়ের ভেতর একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বন্ধু দীপের সাথে মধ্যরাত পর্যন্ত ছিলেন তাহসিফ, মোটরসাইকেল কোথায়?
এনায়েতুল করিম বলেন, তার ছেলের সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি বলেন, “কিছুদিন আগে তাহসিফ বাইক দুর্ঘটনায় আহত হয়ে বেডরেস্টে ছিল।”

‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি (২৮) আত্মহত্যা করেনি বলে দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তার অভিযোগ, তার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর
ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে আসা ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা

রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মায়ের মরদেহ নিতে সাড়ে তিন ঘণ্টা ঘুরেও অ্যাম্বুলেন্স পাননি হৃদয়
তিনদিন আগে অসুস্থ মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছিলেন রাজধানীর ডেমরার মো. হৃদয়। চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে মাকে হারান হৃদয়। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের কারণে মায়ের মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিতে পারছেন না তিনি। সাড়ে তিনঘণ্টা এদিক-সেদিক ঘুরেও পাননি একটি অ্য

