Advertisement

খিলগাঁওয়ে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

খিলগাঁওয়ে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানী খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের জানান, আজ মঙ্গলবার ভোরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

এসআই আবু জুবায়ের বলেন, “আমরা খবর পেয়ে গতরাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসার পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

এসআই আরও বলেন, “স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে মানসিক সমস্যা দেখা দেয় ওই নারীর। ডাক্তারও দেখিয়েছেন। মানসিক সমস্যা থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ওই নারীর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাসুরিয়ায়। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।