
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত আব্দুল্লাহ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের একটি বাসায় বসবাস করতেন।
নিহতের বড় বোন সুমাইয়া রিয়া জানান, “গতকাল রাতেও আমার ভাইয়ের সাথে আমি কত কথা বলেছি। ও তো খুব স্বাভাবিক ছিল, ওরে দেখে বুঝতেই পারিনি আজ এমন একটা কাজ করে বসবে। কী এমন কষ্ট ছিল ওর, কী কারণে এমনটা করল আমরা তো কিছুই বুঝতে পারছি না।”
নিহতের মা পারভিন আক্তার বলেন, “আজ বেলা সাড়ে ১১টার দিকে ছেলে আমাকে ফোন দিয়ে বলে, মা তুমি কোথায়? আসতে কতক্ষণ লাগবে? আমি বলি, আমি একটু ব্যাংকে আছি, আসতে আধাঘণ্টা লাগবে। ওর সাথে কথা হওয়ার আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পরে বাসায় আসলে আমার বাবা দরজা খুলে দেন। আমি তাকে জিজ্ঞেস করি, আমার ছেলে কোথায়, বাবা বলে সে তার রুমে ঘুমাচ্ছে।”
পারভিন আক্তার বলেন, “আমি আমার ছেলের রুমে গিয়ে দেখি আমার ছেলে তার প্যান্টের কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।”
পারভিন আক্তার আরও বলেন, “আমি আমার মেয়ে ও প্রতিবেশীদের সহায়তায় কাঁচি দিয়ে বেল্ট কেটে আমার ছেলেকে অচেতন অবস্থায় দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।