
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এইচএসসির ফল প্রকাশের পর মাত্র ১০ দিনে ৯ জন এবং এসএসসির ফল প্রকাশের পর ১১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও পাওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এসব ঘটনার তথ্য সংগ্রহ করেছে আঁচল ফাউন্ডেশন। খবর ইউএনবির।
প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও পরিবার-স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক হতাশার মতো বিষয় উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছাত্রী ও ৪ জন ছাত্র। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এ বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এর আগে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১১ শিক্ষার্থী আত্মহত্যা করে।
পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের প্রতি আহ্বান জানিয়েছে এ সংস্থা। একই সঙ্গে তাদের অপমান, সমালোচনা, অন্যদের সঙ্গে তুলনা এবং অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মানসিক অস্থিরতা, সামাজিকভাবে মেলামেশা কমিয়ে দেওয়া, অতিরিক্ত অপরাধবোধ বা আচরণে পরিবর্তনের লক্ষণ দেখা দিলে সেদিকে নজর দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে আঁচল ফাউন্ডেশন। প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবাসহ সময়মতো সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
সুপারিশে পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং সেবা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবনে ব্যর্থ হওয়া নয়, এ বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনেরও আহ্বান জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।