
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিকে এবার পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। এবারের ফলাফল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং চলতি বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সারাদেশের নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হার হিসাবে চট্টগ্রাম বোর্ডের অবস্থান পঞ্চম।

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন! তবে সামগ্রিক ফলাফলের চেয়েও উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে মাদরাসা ও কারিগরি শিক্ষায়।

এছাড়া, বাগেরহাটের শরণখোলার ডি এন একতা গার্লস হাই স্কুল থেকে দুজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেনি। খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাই স্কুল থেকে চারজন ও ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে যশোর শিক্ষা বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান বোর্ডের সচিব।

ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি। ছেলেদের পাশের এই নিদারুণ অবনতির প্রভাব পড়েছে এই শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফলে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

দীর্ঘ প্রায় ১০ বছর বিদ্যালয়ে পড়াশোনার পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তাদের প্রত্যেকের পেছনে আছে একটি মুখ, একটি পরিবার এবং অনেক স্বপ্ন।

মৃত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিলেন।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জেলা পর্যায়ে শীর্ষস্থানে থাকা শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরার তালিকায় স্থান করে নিয়েছে।

প্রফেসর আ জ ম রেজাউল করিম খান জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৬০ হাজার ২৭৪ জন।

বাংলাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের ক্ষেত্রে গত বছরের তুলনায় হতাশাজনক চিত্র দেখা গেলেও দেশের বাইরে থেকে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। দেশে সব মিলিয়ে এবার ঢাকা বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ। সেই তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসে

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (মোট ১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৬২.২৫। পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর সব বোর্ডের ফলে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৬২.২৫।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার সকাল ১০টায় প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল জানা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশিত হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।