Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

চট্টগ্রামে এসএসসির এবারের ফলে নিম্নমুখী ধারা কেন?

মিন্টু চৌধুরী

মিন্টু চৌধুরী

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯: ৫২
চট্টগ্রামে এসএসসির এবারের ফলে নিম্নমুখী ধারা কেন?
ফাইল ছবি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিকে এবার পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। এবারের ফলাফল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং চলতি বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সারাদেশের নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হার হিসাবে চট্টগ্রাম বোর্ডের অবস্থান পঞ্চম। সকল সূচকেই চট্টগ্রাম বোর্ডের ফলাফল এবারে নিম্নমুখী।

Advertisement

তিন র্পাবত্য জেলা এবং মানবিক বিভাগের ফলাফল, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের র্দুবলতার কারণে এবারে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলাফলের নিম্নমুখী ধারা থেকে উত্তরণে তিন র্পাবত্য জেলায় শিক্ষার মান বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং কক্সবাজার ও চট্টগ্রাম জেলা মিলিয়ে চট্টগ্রাম শিক্ষার্বোড। পাঁচ বছরের মধ্যে ফলাফল সর্বনিম্ন হলেও সারাদেশের বিবেচনায় এটিকে ‘ততটা খারাপ’ বলতে রাজি নন র্বোড সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বোর্ডে এবারে মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ, অথচ গত বছরে এ বিভাগে পাসের হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ। অপরদিকে এবারে বিজ্ঞান বিভাগে পাস করেছে ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ।

এসএসসিতে ১৯ বছরে সর্বনিম্ন পাস, মাদরাসা ও কারিগরিতেই বড় ধাক্কাssc result

তিন র্পাবত্য জেলার মধ্যে খাগড়াছড়িতে পাস করেছে মাত্র ৩৪ দশমিক ৯৯ শতাংশ। গতবারে এ হার ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। এবারে রাঙামাটি জেলায় ৪১ দশমিক ১৭ শতাংশ এবং বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ। গেল বছরে এ দুই জেলায় পাসের হার ছিল যথাক্রমে ৫৬ দশমিক ৫৫ এবং ৬৩ দশমিক ১২ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে এবারে পাসের হার ৭৪ দশমিক ৩৩ শতাংশ। মহানগরী বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ এবং কক্সবাজার জেলায় পাসের হার ৫৭ দশমিক ০৯ শতাংশ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে, যা গতবার ছিল ১১ হাজার ৮৪৩ জন।

এসএসসিতে সামগ্রিক ফলাফলের চেয়েও উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে মাদরাসা ও কারিগরি শিক্ষায়। ছবি: এআই দিয়ে তৈরি
এসএসসিতে সামগ্রিক ফলাফলের চেয়েও উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে মাদরাসা ও কারিগরি শিক্ষায়। ছবি: এআই দিয়ে তৈরি

গতবছর (২০২৫) চট্টগ্রামে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ, ২০২৪ সালে পাস করে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে পাস করে ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১টি। এবারে এ র্বোডের অধীন আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। অথচ গত বছর চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৩টি আর কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র একটি। সব সূচকেই চট্টগ্রাম বোর্ডের এবারে মাধ্যমিকের ফল ছিল নিম্নমুখী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী চরচাকে বলেন, “পাঁচটি জেলা নিয়ে চট্টগ্রাম র্বোড। এর মধ্যে তিন র্পাবত্য জেলায় পাসের হার এবারে কমেছে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পাসের হার বেশি আছে। মানবিক বিভাগেও পাসের হার অনেক কমেছে। ওই তিন র্পাবত্য জেলায় এবং মানবিকে পাসের হার কমে যাওয়ার কারণে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।”

খুলনাঞ্চলের ১১ বিদ্যালয়ের সব পরীক্ষার্থীই ফেলjessor-education-board

এবার এসএসসি পরীক্ষায় প্রকৃত মূল্যায়ন হয়েছে মন্তব্য করে পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “সারাদেশের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সে হিসেবে আমাদের বোর্ডের ফলাফল ততটা খারাপ হয়নি। গণিত ও ইংরেজি প্রথমপত্রে শিক্ষার্থীরা তুলনামূলক কম পাস করেছে। এ দুটি বিষয়ের ফলাফলও বোর্ডের সামগ্রিক ফলাফলে নেতিবাচক ভূমিকা রেখেছে।”

এ বছর চট্টগ্রাম র্বোডে ১২১৮ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ।

র্বোড সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ইংরেজি প্রথম পত্রে ১ লাখ ২৯ হাজার ৩৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৩ হাজার ৪৯০ জন। এ বিষয়ে পাসের হার ৭২ দশমিক ২৭ শতাংশ। গণিত বিষয়ে ১ লাখ ২৯ হাজার ২৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৪৫২ জন। এ বিষয়ে পাসের হার ৮০ দশমিক ০৫ শতাংশ। বাকিগেুলোতে বিষয়ভিত্তিক পাসের হার ৯০ শতাংশের বেশি।

চট্টগ্রামে পাসের হার গত পাঁচ বছরে সর্বনিম্নWhatsApp Image 2026-08-10 at 1.18.41 PM

ফলাফল ভালো করতে তিন র্পাবত্য জেলায় শিক্ষার ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “আমাদের বোর্ডের অধীন পাহাড়ের তিন জেলায় শিক্ষক স্বল্পতা রয়েছে। অঙ্ক ও ইংরেজিতেও ভালো শিক্ষক কম।”

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্গম পাহাড়ি এলাকায় ভালো শিক্ষকরা থাকতে চান না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ ও ভালো শিক্ষকদের রাখার জন্য উদ্যোগ নিতে হবে। এ ছাড়া ফলাফল খারাপ কেন হলো–তা নিয়ে আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

এবার চট্টগ্রাম মহানগরকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফলাফল ভালো করেছে। চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এবার পিছিয়ে পড়া জেলাসমূহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম ভালো করেছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে গিয়ে পড়েছে।”

চট্টগ্রামের অন্যতম র্শীষ শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার চরচাকে বলেন, “পাহাড়ের র্দুগম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের পড়ালেখায় তাদের পারিবারিক বিভিন্ন টানাপোড়নের প্রভাব পড়ালেখায় পড়ে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর আমাদের নজর বেশি দেওয়া দরকার। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার মানও বাড়াতে হবে।”

বিষয়: চট্টগ্রামএসএসসিপরীক্ষাশিক্ষাবাংলাদেশশিক্ষাবোর্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন