Advertisement

চট্টগ্রামে পাসের হার গত পাঁচ বছরে সর্বনিম্ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

চট্টগ্রামে পাসের হার গত পাঁচ বছরে সর্বনিম্ন
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। ছবি: চরচা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এ ফলাফল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

Advertisement

আজ সোমবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।

এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ৯ হাজার ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে, যা গতবার ছিল ১১ হাজার ৮৪৩ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গতবছর চট্টগ্রামে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ, ২০২৪ সালে পাস করে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে পাস করে ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement

চট্টগ্রাম বোর্ডে এ বছর মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

এই বোর্ডে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্র পাস করেছে ৫৮ দশমিক ৭৬ শতাংশ এবং পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ।

চট্টগ্রাম মহানগরীতে পাশের হার ৭৪ দশমিক ৩৩ শতাংশ। মহানগরী বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ। এছাড়া রাঙ্গামাটি জেলায় পাসের হার ৪১ দশমিক ১৭ শতাংশ, খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯, বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ এবং কক্সবাজার জেলায় ৫৭ দশমিক ০৯ শতাংশ পাস করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২১টি। এবারে এ র্বোডের অধীন ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থীই পাস করেনি।