Advertisement

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছাল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছাল
ফাইল ছবি।

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

Advertisement

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

পরীক্ষা পেছাল কেন জানতে চাইলে আক্তারুজ্জামান বলেন, ‘‘আমরা দেখলাম, টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীরা সময় পাচ্ছে না। আর একবারে দুই মাস না গিয়ে একটু এগোই, পরের বছর আর একটু এগিয়ে আসব।”

Advertisement

গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়।