
ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পর্যালোচনার আবেদন জমা পড়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এই বোর্ডের অধীনে থাকা আটটি জেলা থেকে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী। ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার সবচেয়ে তলানিতে নেমেছে। ২০২০ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, যা কমে এবার ৬৩ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ গত ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৬ দশমিক ৭০ শতাংশ।
গত ১০ আগস্ট সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এরপর নিয়ম অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং ১৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়। নির্ধারিত এ সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ৯৮ হাজার ৭১০টি পরিক্ষার খাতা পর্যালোচনার জন্য আবেদন জমা দেয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, জমা পড়া আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে। এর পর দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে গণিতে। তবে আবেদনগুলো এখন বিষয় কোড অনুযায়ী বিন্যস্ত থাকায় এখনই নির্দিষ্ট বিষয়ভিত্তিক আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছর পাসের হারে বড় ধরনের বিপর্যয় ঘটায় ফল পুনঃনিরীক্ষণের আবেদনের এই রেকর্ডসংখ্যক আবেদন দেখা গেছে।

ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।

ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেবিচক

রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।