Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৫
উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: চরচা

আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা শিক্ষা, গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করেছে। এসব ক্ষেত্রে বিনিয়োগ শুধু দক্ষ মানবসম্পদ তৈরি করে না, বরং দেশের সামগ্রিক উন্নতির শক্ত ভিত্তি তৈরি করে। আমরা এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছি।”

তিনি বলেন, “শিক্ষার্থীরা নিজেদের উন্নতির পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রস্তুত করতে পারে।”

Advertisement
Advertisement
Advertisement

আব্দুল মুক্তাদির বলেন, “বাংলাদেশে অনেক মেধাবী ফ্রিল্যান্সার রয়েছেন, যারা প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। আমরা সিলেটে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পাবে।”

ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রীpress-briffing

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সময় ব্যয় করতে হয়। তাই মাদকের পেছনে সময় ব্যয় করার সুযোগ নেই। তবু সতর্ক থাকতে হবে যাতে কেউ মাদকে জড়িয়ে না পড়ে। নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং অন্যদেরও মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল।

আরও বক্তব্য দেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আ ফ ম মোরতাহিন বিল্লাহ ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।

বিষয়: শাবিপ্রবিবাণিজ্যমন্ত্রীসংবর্ধনাএসএসসিসিলেট
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’- এ স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই আয়োজনে যোগ যোগ দেন। খবর বাসসের।

  • শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত দিচ্ছে ডিএসই

    শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত দিচ্ছে ডিএসই

    পাঁচটি ব্রোকারেজ হাউজের অনিয়ম ও জালিয়াতির শিকার ১৭ হাজার ৫৩২ জন সাধারণ শেয়ারবাজার বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ‘ইনভেস্টর প্রটেকশন ফান্ড’ (আইপিএফ) থেকে এই টাকা দেওয়া শুরু হবে।