Advertisement

বাঁশখালী ঘর থেকে যমজ শিশুসহ বাবার মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাঁশখালী ঘর থেকে যমজ শিশুসহ বাবার মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের ভেতর থেকে পাঁচ মাস বয়সি যমজ মেয়ে ও বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই মেয়েকে ‘শ্বাসরোধে হত্যার’ পর বাবা আত্মহত্যা করেছেন।

Advertisement

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকা থেকে ওই তিন মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম জাহিদ হোসেন (৫৫)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক চরচাকে বলেন, নিহত জাহিদের বাড়ি চাম্বল ইউনিয়নে হলেও তিনি পুঁইছড়িতে শ্বশুর বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরে তার স্ত্রী, শ্বাশুরি ও পরিবারের লোকজন বাইরে ছিলেন। ঘরে ফিরে দরজা আটকানো দেখে তারা ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় পুলিশে খবর দেন স্বজনরা। পরে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশের এ কর্মকর্তা বলেন, “শিশু সন্তান দুইটি খাটে শোয়ানো ছিল। আর জাহিদ ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলেছিলেন। আমাদের ধারণা দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর জাহিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”

স্থানীয়রা জানান, জাহিদ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন। আর্থিক টানাপোড়নসহ নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।