
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় তার দুই পায়ের রগও কাটা ছিল।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মাদারীপুরের কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও এ বিষয়ে কিছু জানা যায়নি।
নিহতের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘সন্ধ্যায় পথচারীরা ফোন করে জানান, আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। পরে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাইয়ের এই অবস্থা দেখি।’’
সালমা আক্তার বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই সুমন বেশ চুপচাপ ছিল। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না, তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলত, ‘আমাকে মেরে ফেলবে’।’’
এসআই মিঠুন মণ্ডল জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।