বরিশাল

ববিতে আওয়ামীপন্থী কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামীপন্থী এক কর্মকর্তাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নিলে তাতে বাধা দেন ছাত্রদলের অপর পক্ষের নেতারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা

মেজর জলিলকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি
মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার, জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় বীর মেজর (অব.) এম এ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি।

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ চরচাকে জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ
বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন।

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
বরিশাল নগরীর সিঅ্যান্ডবি এলাকার গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্টান্ডে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক

ফেলনা কাপড়ে স্বপ্নের উদ্যোগ: বরিশালের ৫ শিক্ষার্থীর ‘প্রেরণা’
পুরোনো কাপড় পাচ্ছে নতুন রূপ, আর কলোনির নারীরা পাচ্ছেন নতুন আত্মবিশ্বাস। পাঁচ শিক্ষার্থীর এই ছোট্ট উদ্যোগ আজ আশার আলো দেখাচ্ছে। সহযোগিতা পেলে তারা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চান এই স্বপ্ন। মাত্র সাড়ে ৪ হাজার টাকায় শুরু হওয়া এ উদ্যোগ এখন পরিণত হয়েছে ২ লাখ টাকার ব্যবসায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে

নারীদের ১০০ আসনে ভোটের সুযোগ দেওয়া উচিত: স্পিকার
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

ভোলার ঘূর্ণিদূর্গতদের কেন রুটি খেতে বলেছিলেন ইয়াহিয়া খান?
১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দেশের উপকূল। প্রাণ হারিয়েছিল ১০ লাখ মানুষ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর এই ঘূর্ণিঝড়ে বাঙালিদের প্রতি পাকিস্তানি সামরিক জান্তার অবহেলা ফুটে উঠেছিল মারাত্মকভাবে।

মহড়ায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন, উদ্ধারে ছুটছে ‘প্রত্যয়’
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। এতে সংস্থাটির ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া ক্রেন তুলতে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৬১ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

সাইবার সুরক্ষা আইনে বরিশালে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা হয়েছে। মামলার অভিযোগ আমলে নিয়ে আজ সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।

ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ায় বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
বরিশালে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সহপাঠীর ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, অন্যায়ভাবে অন্তুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন না। একই সঙ্গে বিএনএমসির ডিসেম্বর ২০২৬ সালের পরীক্ষাও বর্জন করেন তারা।

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বরিশালের উজিরপুরে বায়েজিদ মিঠু নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে মারধর করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরিশালে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, এবছর বরিশালের বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে বরিশাল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ। এই বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। পাসের হার সবচেয়ে কম বরিশালে। এই বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাবর্ষে (২০২৭ সাল) চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।














