Advertisement

সাইবার সুরক্ষা আইনে বরিশালে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

সাইবার সুরক্ষা আইনে বরিশালে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। ছবি: চরচা

বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা হয়েছে। মামলার অভিযোগ আমলে নিয়ে আজ সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।

Advertisement

গত মঙ্গলবার নগরীর ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার মামলাটি করেন।

Advertisement

মামলার অপর দুই আসামি হলেন- নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদার।

মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, আসামি আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও দুই পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে মানুষের কাছে ছড়িয়ে দেন। আসামিরা তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন।