Advertisement

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। ছবি: চরচা

বরিশালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ এলাকায় ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে গ্রিনভিউ ও আবির আব্দুল্লাহ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ চরচাকে জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের সহকারি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।