
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বরিশাল প্রতিনিধি

বরিশালে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা হলেন- বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও মো. সাকিব হাওলাদার (৩৫)।
গতকাল রোববার দিবাগত ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ঠিকাদার মো. রুস্তম হাওলাদারের (৪৮) ওপর হামলা ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার তিনি মাহবুব মোল্লাসহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার এজাহার অনুযায়ী, রুস্তম হাওলাদার বাইপাস-হাদিবাসকাঠী সড়কের দুই হাজার ৬০০ মিটার পিচ ঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের এলাকায় যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দিয়ে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার ছেলেসহ অন্যদেরও মারধর করে। পরে একটি মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, বিএনপি নেতা মাহবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় লোকজন দিয়ে তাকে মারধর করিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।
মোটরসাইকেল নেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত মাহবুব মোল্লা দাবি করেন, রুস্তম হাওলাদারের কাছে তার দুই লাখ টাকা পাওনা রয়েছে। সড়ক নির্মাণকাজে তিনি অংশীদার ছিলেন। পাওনা টাকা না দেওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন