Advertisement

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। ছবি: চরচা

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বরিশালের উজিরপুরে বায়েজিদ মিঠু নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

শনিবার দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতে প্রতিবেশী একজন নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন বায়েজিদ মিঠু। ওই নারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে তার মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় ক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

Advertisement

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে চরচাকে জানান, “অভিযুক্ত এখনো থানা হেফজতে আছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তার ডিভাইস যাচাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”