Advertisement

মেজর জলিলকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মেজর জলিলকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি
মেজর (অব.) এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা। ছবি: বরিশাল বিভাগ সমিতি

মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার, জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত মেজর (অব.) এম এ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল বিভাগ সমিতি জানিয়েছে, মেজর (অব.) এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে এ দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল।

এম এ জলিল বলেন, “মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন মেজর জলিল। সমাজতন্ত্র, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালে জাসদ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। যে মূহুর্তে জাসদ সঠিক ভূমিকা পালন করছিল তখনই দেশি-বিদেশি চক্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাসদও বিভিন্নভাবে বহুধাবিভক্ত হয়েছে এবং মেজর এম এ জলিল আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন। তার প্রতি সম্মান জানাতে সরকারের কাছে মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি জানাচ্ছি।”

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম দুলাল বলেন, “আজকে দেশের এই অস্থিতিশীল রাজনীতির মূহুর্তে জাতীয় ঐক্যই পারে জনগণকে মুক্তি দিতে। একমাত্র ঐক্যই পারে বাংলার জনগণের মুক্তির স্বপ্ন দেখাতে। আসুন আমরা সেই পথে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হই।”

Advertisement