
মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
‘পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না’- গানটি মনে আছে তো? সুবীর নন্দীর কণ্ঠে খান আতাউর রহমানের লেখা গানটি অমর হয়ে আছে। প্রেমাকুল নায়ক তার প্রেমিকাকে তুলনা করেছেন পাখির সাথে। প্রেমিকাকে পাখির সাথে তুলনা করে গান-কবিতার উদাহরণ বাংলায় অঢেল আছে। কিন্তু যার সাথে এই তুলনা, সেই নারী সত্তাটিকেই পাখি নামক প্রাণীটি যে ঢের ভয় পায়- তা কি এই প্রেমাকুলরা জানত?
প্রশ্নটা শুনেই কি একটু খটকা লাগল? পাল্টা প্রশ্ন আসছে মনে যে, নারী-পুরুষ নির্বিশেষে পাখি তো সব মানুষকেই একটু ভয় পায়! কাছে গেলেই ডানা মেলে সুদূর না হোক দূরে। আক্রান্ত হওয়ার ভয়েই নিশ্চয়। কিন্তু এখন যদি বলা হয়–পুরুষের চেয়ে নারীকে পাখিরা একটু বেশিই ভয় পায়, কেমন লাগবে শুনতে? শুনতে যেমনই লাগুক, অনেকটা এমনই জানাচ্ছেন গবেষকেরা। তবে কারণটা কী, তা নিয়ে এক ধন্ধ রয়ে গেছে।
গবেষকরা দেখেছেন, কোনো পাখি একজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখলে উড়ে যায় বা সরে যায়। এটা তো সবাই জানে। তবে এগিয়ে যাওয়া ব্যক্তিটি নারী হলে তার এই উড়ে যাওয়াটা দ্রুত হয়। একজন পুরুষ তবু নারীর তুলনায় পাখির বেশি কাছে যেতে পারে। ইউরোপের পাঁচটি দেশের শহুরে এলাকায় ৩৭টি প্রজাতির পাখির ওপর গবেষণা করে এ প্রবণতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির ‘পিপল অ্যান্ড নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকরা বলছেন, শহরে ঘুরে বেড়ানো পাখিরা নারী ও পুরুষভেদে ভিন্ন আচরণ করে। তবে কেন, তার সুস্পষ্ট ব্যাখ্যাটা এখনো অস্পষ্ট। তবে এই পর্যবেক্ষণ নতুন একটি প্রশ্ন সামনে আনছে–পাখিরা তার চারপাশে থাকা মানুষদের আলাদা করে কীভাবে?
গবেষণার আওতাধীন পাঁচটি ইউরোপীয় দেশের বিভিন্ন শহুরে উদ্যান ও খোলা স্থানে স্বেচ্ছাসেবক নারী ও পুরুষদের পাখিদের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়। এতে দেখা যায়–এগিয়ে আসা ব্যক্তিটি নারী হলে পাখি দ্রুত উড়ে যায়, তা ওই পাখির প্রজাতি যা-ই হোক না কেন! নারীদের চেয়ে পুরুষেরা পাখিদের কাছাকাছি গড়ে অন্তত এক মিটার বেশি যেতে পারে। কোনো একটি বিশেষ এলাকায় নয়, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, স্পেন–যেখানেই পরীক্ষাটি চালানো হয়েছে, ফল একই রকম এসেছে।
বিজ্ঞানীরা মূলত দেখতে চেয়েছেন–একজন ব্যক্তি অচেনা পাখির কতটা কাছকাছি যেতে পারে এবং এ ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ আছে কি না। এ পরীক্ষার একটি নামও দিয়েছেন তারা- ফ্লাইট ইনিসিয়েশন ডিসট্যান্স।
পর্যবেক্ষণের পর গবেষকেরা নিশ্চিত যে, নগরে ঘুরে বেড়ানো পাখিরা নারী ও পুরুষ আলাদা করে চিনতে পারে। তবে কী দেখে তারা চেনে, তা এখনো নিশ্চিত নয়। আর কেনই-বা তারা নারীর আশপাশে বেশি সতর্ক হয়ে ওঠে, তা-ও অস্পষ্ট।
গবেষণায় সহায়তা করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (লস অ্যাঞ্জেলেস) অধ্যাপক ড্যানিয়েল ব্লামস্টেইন। গবেষণা সম্পর্কিত সাময়িকী ডেইলি সায়েন্সকে তিনি বলেছেন, “গবেষণার ফলাফলে এটা নিশ্চিত যে, শহুরে পাখিরা তাদের দিকে এগিয়ে আসা ব্যক্তির লিঙ্গভেদে আচরণ করছে। বিষয়টি এখনই আমি ব্যাখ্যা করতে পারছি না।”
গবেষক দলটিতে ছিলেন চেক ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেস প্রাগের গবেষক ড. ইয়ানিনা বেনেদেত্তি। পাখিদের এমন আচরণে বিস্মিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “নারী হিসেবে গবেষণার মাঠে থেকে নারীদের প্রতি পাখিদের এমন ভিন্ন আচরণে বিস্মিত হয়েছি। এই গবেষণা আমাদের বলছে–নগরে থাকা প্রাণীরা মানুষ দেখে কীভাবে প্রতিক্রিয়া জানায়, যা নগর বাস্তুসংস্থান বুঝতে সাহায্য করবে। এতদিন আচরণগত নানা গবেষণায় ধরে নেওয়া হয়েছিল যে, প্রাণীদের ক্ষেত্রে মানব পর্যবেক্ষক একটি নিরপেক্ষ বিষয়। কিন্তু শহুরে পাখিদের ক্ষেত্রে বিষয়টি এমন নয়।”
তবে নিশ্চিত না হলেও বেশ কিছু ব্যাখ্যা হাজির করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, পাখিরা সম্ভবত মানুষের শরীরে থাকা ফেরোমোনসের মতো রাসায়নিক শনাক্ত করছে। কিংবা এমনও হতে পারে যে, শারীরিক গড়নও হয়তো তারা চিনতে পারছে। অথবা নারী ও পুরুষের হাঁটার ধরন শনাক্ত করেও তারা ভিন্ন আচরণ করতে পারে।
গবেষণা প্রতিবেদনটির সহলেখক ইউনিভার্সিটি অব তুরিনের অধ্যাপক ড. ফেদেরিকো মোরেল্লির মতে, এই উত্তর না পাওয়া প্রশ্নগুলোই এ গবেষণার সবচেয়ে আকর্ষণীয় ও দরকারি দিক। তার মতে, এই গবেষণার মধ্য দিয়ে চারপাশের পরিবেশ সম্পর্কে পাখিরা কতটা সংবেদনশীল–তা অন্তত জানা গেল। তারা হয়তো এমন কোনো মানববৈশিষ্ট্য শনাক্ত করতে পারছে, যা সম্পর্কে মানুষেরা উদাসীন। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন, যা পাখিরা ঠিক কী শনাক্ত করছে, কী নিয়ে তারা বেশি সংবেদনশীল, অন্য প্রাণীরা মানুষের কোন আচরণকে হুমকি হিসেবে দেখে, অন্য প্রাকৃতিক পরিবেশ ও নাগরিক পরিসরে আচরণে কী বদলায় ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজবে।
প্রেমাকুল পুরুষটি প্রেমের আতিশয্যেই হয়তো তার প্রেয়সীকে ‘পাখি’ বলে সম্বোধন করছে। এতে কোনো দোষ নেই। গান-কবিতা তো বটেই, প্রেমাকুল সত্তা বরাবরই অতিশয়োক্তিতে আক্রান্ত। এমনটাই দস্তুর। উপমার সেই পাখি এবার পুরুষের বদলে নারীকে দেখে বেশি সতর্ক হলে কার কী করার আছে? আমীর আলীর অনবদ্য সুরে ‘লাল গোলাপ’ সিনেমার গানটি শুনতে শুনতে আরেকবার উদাস হতে তো কোনো নিষেধ নেই।

মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

কোয়ান্টাম কম্পিউটারের অদ্ভুত ক্ষমতার প্রমাণ দিল গুগল
সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোনে আপনি যখন কোনো ইমেইল খোলেন, প্রতিবারই সেটি একই রকম দেখায়। শব্দের ক্রম বা অর্থ বদলে যায় না। কিন্তু এমন যদি হয়—আপনি কম্পিউটারে অন্য কী পড়ছেন, তার ওপর ভিত্তি করে আপনার ইমেইলের লেখাগুলো প্রতিবার বদলে যাচ্ছে?