
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বরিশাল প্রতিনিধি

বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন দুই নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে বরিশালের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, অন্যায়ভাবে অন্তুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন না। একই সঙ্গে বিএনএমসির ডিসেম্বর ২০২৬ সালের পরীক্ষাও বর্জন করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী তন্দ্রা শিকদার অভিযোগ করে বলেন, “কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো। এ টাকা বাতিলের দাবিতে আন্দোলন করায় আমাদের সহপাঠী অন্তুকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।”
বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাস বলেন, “তাদের ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে জনপ্রতি ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ নিয়ে গত এপ্রিল মাসে আমরা আন্দোলন করি। তখন কলেজ প্রশাসন নোটিশ দিয়ে আমাদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল। কিন্তু সাত মাস পর হঠাৎ আমাকে বহিষ্কার করা হয়েছে।” তার বিরুদ্ধে মুঠোফোনে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
এর আগে গত ২ নভেম্বর আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তু বিশ্বাসকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের মুঠোফোনে হুমকি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি তার কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধাগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ রওশন জাহান এবং পরিচালক মো. জহিরুল ইসলামকে একাধিক বার ফোন করে কোন সাঁড়া মেলেনি।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন