কাতার

ইরানের সাথে আর যুদ্ধ চায় না উপসাগরীয় অঞ্চল
উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারীরা পাঁচ দশক ধরে বিশ্বকে এই নিশ্চয়তা দিয়ে এসেছে যে, আঞ্চলিক যুদ্ধ সত্ত্বেও তাদের সরবরাহ ব্যবস্থা অটুট থাকবে। কিন্তু দুটি ফ্রন্টে আট মাস ধরে চলা লড়াই সেই দাবির ভিত্তিকেই মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।

নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
মঙ্গলবারের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট ‘চুরি’ করেছে এবং এ কাজে কাতারের কাছ থেকে অর্থায়ন নিয়েছে বলে অভিযোগ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

‘ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ কার্যকর হবে না’
ইউএইর প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। এই মতপার্থক্য দূর করা সম্ভব না হলে গুরুতর পরিণতি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, সামরিক সমাধানের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, দ্রুত সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ তৈরি করবে না।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি
আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

৬ কার্গো এলএনজি কিনবে সরকার
সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি।

তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান ‘বদর মেমোরেন্ডাম’ স্বাক্ষর করেছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের প্রধান আলোচক গালিবাফকে উদ্ধৃত করে বলা হয়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।”

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথা জানাল ইরান
আলোচনার বিষয়ে অবহিত একজন কর্মকর্তা, তিনি ইরানি নন এবং নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে, তবে কোন পদক্ষেপটি আগে নেওয়া হবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।

নভেম্বর পর্যন্ত কাতারের কাছ থেকে এলএনজি পাবে না বাংলাদেশ
ইতালির জ্বালানি কোম্পানি এডিসনসহ এশিয়ার কয়েকটি ক্রেতাকে নির্ধারিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে না কাতারএনার্জি। এশিয়ার বিভিন্ন ক্রেতার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রেতারাও রয়েছে। তাদেরও জানানো হয়েছে, ‘ফোর্স মেজর’ নোটিশের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্য সংশ্লিষ্ট দুটি

কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান না হলে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।

ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক সমাধানে অনড় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ এই শর্তগুলো পূরণের ওপর নির্ভরশীল। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান।”

কী ছিল ইরানের হরমুজ খুলে দেওয়ার ৭ দিনের পরিকল্পনায়?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান-যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে আবারও খুলে দিতে তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে।

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও কাতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে, বললেন ট্রাম্প
অ্যাক্সিওস দুই আঞ্চলিক সূত্র ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওমানের সম্মতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

উপসাগরীয় দেশগুলোর হতাশার প্রেক্ষাপটে ইরানকে সংযত করতে পারবে কি চীন?
ওয়াশিংটন ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশেষজ্ঞ হেনরি টুগেনডহাট রয়টার্সকে বলেন, বেইজিংয়ের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কোনো এক পক্ষের প্রকাশ্য সমর্থন দিয়ে কূটনৈতিক ক্ষতির ঝুঁকি নিতে চায় না তারা।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি কাতারের রাজপরিবার, সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, মেলেনি স্থায়ী শান্তির পথ
কাতারের রাজধানী দোহায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।




