Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথা জানাল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫২
সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথা জানাল ইরান
ইরানের তেহরানে একটি পদযাত্রায় অংশ নিতে মোটরসাইকেলে চড়ে যাচ্ছে লোকজন। ২৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে বলে আজ বুধবার জানিয়েছে ইরান। কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অষ্টম মাসে প্রবেশ করার সময়ে গত সপ্তাহে তেহরান একটি প্রস্তাব দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে এবং ইরান সাত দিনের মধ্যে বাধাগ্রস্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।

ট্রাম্প রোববার বলেন, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান আনুষ্ঠানিক কোনো প্রত্যাখ্যান পায়নি। বুধবার এক্স-এ দেওয়া এক পোস্টে ইরান সরকারের এক মুখপাত্র বলেন, আরাঘচি ইরান সরকারকে যুক্তরাষ্ট্রের জবাব জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

ইরান বলছে, তাদের পরিকল্পনার লক্ষ্য হলো জুনে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি পুনরায় কার্যকর করা। ওই চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরই ভেঙে পড়ে।

গত সপ্তাহে জাতিসংঘের একটি বৈঠকের ফাঁকে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের ও ইরানি প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। যুদ্ধরত দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই ছিল প্রথমবারের মতো পরোক্ষ আলোচনা।

আলোচনার বিষয়ে অবহিত একজন কর্মকর্তা, তিনি ইরানি নন এবং নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার দোহায় যাত্রাবিরতি করলে কাতারিরা আরাঘচিকে যুক্তরাষ্ট্রের জবাব সম্পর্কে অবহিত করেন। ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে, তবে কোন পদক্ষেপটি আগে নেওয়া হবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।

ইরান চায়, শেষ পর্যন্ত এমন একটি চুক্তি হোক যাতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ থাকে। প্রণালিটি ইরানের উপকূল ঘেঁষে অবস্থিত।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং শেষ পর্যন্ত ইরান আত্মসমর্পণ করবে।

কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকabbas_Aragchi

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি জানি না তারা এখনো আত্মসমর্পণ করবে কি না, তবে তারা আত্মসমর্পণ করবে। তারা খুব খারাপ অবস্থায় আছে।”

সেনা প্রত্যাহারকে ওয়াশিংটনের পরাজয় হিসেবে দেখছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্মকর্তারা বুধবার ইরাকের ঘাঁটিগুলো থেকে সর্বশেষ আমেরিকান সেনাদের প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে ২০২৪ সালে সম্মত হওয়া একটি পরিকল্পনা অনুযায়ী এই প্রত্যাহার করা হলো। প্রতিবেশী ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ট্রাম্প প্রশাসন পরিকল্পনাটি বাস্তবায়ন করেছে।

ইরান ও তার মিত্ররা এই প্রত্যাহার উদযাপন করেছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি বলেন, এটি “ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী ও সম্মানিত ইরাকিদের ঐতিহাসিক বিজয় এবং আমেরিকান প্রকল্পের চূড়ান্ত পরাজয়।”

যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক আক্রমণ করে। দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ইরানের মতোই শিয়া এবং তেহরান সেখানে ব্যাপক রাজনৈতিক ও সামরিক প্রভাব প্রতিষ্ঠা করেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মঙ্গলবার আমেরিকান নাগরিকদের ট্রাম্পের মিত্রদের ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে।

আমেরিকান ভোটারদের উদ্দেশে ২৬ পৃষ্ঠার এক চিঠিতে তারা লিখেছে, “আমেরিকার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী দুষ্ট, প্রতারক ও সহিংস রাজনীতিকদের ক্ষমতা থেকে সরিয়ে দিন। আপনার রাজনীতিকেরা যেন বুঝতে পারেন যে, বিশ্ব বদলে গেছে, তা নিশ্চিত করুন।”

বিষয়: যুক্তরাষ্ট্রকাতারযুদ্ধমধ্যপ্রাচ্যপ্রেসিডেন্টআলোচনাডোনাল্ড ট্রাম্পযুদ্ধবিরতিপররাষ্ট্রমন্ত্রীইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি