Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৫
কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: রয়টার্স

নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান না হলে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে আরাঘচি বলেন, বৈঠকে আলোচনা করা বিষয়গুলো কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। তিনি আশা করছেন, মঙ্গলবারের মধ্যে ওয়াশিংটনের চূড়ান্ত জবাব পাওয়া যাবে।

আরাঘচি বলেন, ইরানের শর্তগুলো কীভাবে পূরণ করা যায় এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কাতারের মধ্যস্থতাকারীরাও কিছু প্রস্তাব দিয়েছেন। সেগুলো তারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছেও তুলে ধরবেন।

Advertisement
Advertisement
Advertisement
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলায় নিহত ৩৩myanmar

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আগে থেকেই বার্তা আদান-প্রদান চলছে। তবে ইরান নিজেদের প্রস্তাব দেওয়ার পর এই যোগাযোগ আরও ‘গুরুত্বপূর্ণ ও জোরালো’ হয়েছে।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ইরান তাদের প্রস্তাবটি তুলে ধরে। তবে তেহরানের এই প্রস্তাব প্রত্যাখান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তিনি বলেন, আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান না হলে কোনো চুক্তি হবে না।

ওই কর্মকর্তা জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি হলে ট্রাম্প ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করতে এবং আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিতে রাজি। তিনি বলেন, ইরান পারমাণবিক বিষয়ে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে কোন সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রথমে কোন পক্ষ কী করবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

ওই কর্মকর্তা ইরানের অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার অভিযোগ, জুনে সই হওয়া সমঝোতা স্মারক ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ভেঙেছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

বিষয়: ইরানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যনিউইয়র্কবৈঠককাতারআলোচনা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি