Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৩: ৪৬
৬ কার্গো এলএনজি কিনবে সরকার
ছবি: ইউএনবি

সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি।

Advertisement

গতকাল শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রথম প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন চাওয়া হয়। একই সঙ্গে উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজন হলে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদনও চাওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
শিক্ষাক্রমে বদল: অন্য দেশের অভিজ্ঞতা কী?education-system-of-bangladesh

প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম। এ ক্ষেত্রে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন চাওয়া হয়। কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিতে উল্লিখিত দরের চেয়ে ভিন্ন দামে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম। এ প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিষয়: মন্ত্রিসভাকাতারসিঙ্গাপুরসরকারএলএনজিঅর্থমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

  • ২

    ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

  • ৩

    যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন অভিযুক্তের বাড়িতে আগুন

  • ৪

    বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ

  • ৫

    ‘আমরা একটা নেট জিরো ইয়ার ঠিক করার চেষ্টা করছি’

সম্পর্কিত
  • অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

    অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

    ওসির বক্তব্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি সোহেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচখালের কাছে অটোরিকশাটি ফেলে রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে আটকের মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

  • যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন অভিযুক্তের বাড়িতে আগুন

    যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন অভিযুক্তের বাড়িতে আগুন

    বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় যুবদল কর্মী কাওসার হাওলাদারকে (৩৭) কুপিয়ে হত্যার ঘটনার পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

  • ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীতে সদস্য হলেন এ এইচ এম বজলুর রহমান

    ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীতে সদস্য হলেন এ এইচ এম বজলুর রহমান

    বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গোষ্ঠীটি ইউএনজিআইএস-এমসিজি নামে পরিচিত।

  • ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিতে ৬ শিশুসহ আহত অন্তত ১২

    ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিতে ৬ শিশুসহ আহত অন্তত ১২

    পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলির ঘটনার আগে সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল। একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর জনাকীর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।