Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬: ১৫
মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই আজ বৃহস্পতিবার তেহরান সফর করবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। ওয়াশিংটন ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর আবারও কূটনৈতিক উদ্যোগ শুরু করাই তার এই সফরের লক্ষ্য।

Advertisement

ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শেখ মোহাম্মদ তেহরান সফরের সময় কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অঞ্চলটির অন্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে জানান, শেখ মোহাম্মদ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং ২৮ ফেব্রুয়ারির আগের “স্থিতাবস্থায়” ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন। একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের সঙ্গে “উত্তেজনা কমানো এবং সংলাপের উপযোগী পরিস্থিতি তৈরি করার” উপায় নিয়েও কথা বলবেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ডস গতকাল বুধবার জানায়, জলপথ ও এর আয় কীভাবে ভাগাভাগি করা হবে সে বিষয়ে ইরান ও ওমান একমত হয়েছে। তবে পরে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই দেশ এখনো একটি চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে কাজ করছে।

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত বন্ধে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীMohammad Bagher Ghalibaf and Asim Munir, in Tehran, August 24, 2026-Reuters_11zon

ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।” তিনি জানান, একটি সমঝোতার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তার এই বক্তব্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। মোহেব্বি বলেছিলেন, প্রণালির নিয়ন্ত্রণ ও এর রাজস্ব ভাগাভাগি নিয়ে ইরান ও ওমান “উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ফলাফলে পৌঁছেছে।”

মোহেব্বি বলেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি বা সমঝোতার স্মারকের অধীনে তেহরানের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। পরে ওই সমঝোতা ভেস্তে যায়। ইরানের শর্তগুলোর মধ্যে ছিল দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমান কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে। তেহরান ও ওয়াশিংটন—দুই পক্ষই পৃথক অবরোধ আরোপ করে এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

বিষয়: যুক্তরাষ্ট্রকাতারযুদ্ধমধ্যপ্রাচ্যশান্তিচুক্তিতেহরানইরানহরমুজ প্রণালিমধ্যস্থতাকারী
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।