
মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন।
গতকাল সোমবার আনুমানিক রাত ৯টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বানিয়াস উপশহরে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।
নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর ও পরবর্তী করণীয় নিয়ে পরিবারের ঘনিষ্ঠজন ও কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বরূপ বিশ্বাস আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তার নিয়মিত অংশগ্রহণ ছিল। তিনি ও তার পরিবার সবার কাছে প্রিয় ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনেরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আবুধাবিতে প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে স্বরূপ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তার আরেকটি কন্যাসন্তান রয়েছে। আবুধাবির বাঙালি কমিউনিটির নানা কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল অসীমা চৌধুরীর।

মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি
গত বৃহস্পতিবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

থিমেটিক ফিলাটেলিতে স্বর্ণপদক পেলেন সিডনিপ্রবাসী কাইয়ুম গাজী
কাইয়ুম গাজীর এই ঐতিহাসিক সাফল্য আন্তর্জাতিক ফিলাটেলির মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাকটিকিট সংগ্রাহক ও থিমেটিক ফিলাটেলিস্টদের অনুপ্রাণিত করবে।