Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

মাহবুব সরকার, আবুধাবি থেকে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৬: ৫৬
আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত শনিবার আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া, কৃতি শিক্ষার্থীদের সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে “আই লাভ বাংলাদেশ, আই লাভ ইউএই” শীর্ষক আর্টওয়ার্ক প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১২ পর্যন্ত ১৮ জন কৃতি শিক্ষার্থীকে আর্থিক বৃত্তি প্রদান করা হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পাশাপাশি স্বাগতিক দেশ আমিরাতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে ওঠার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি বলেন, “আমিরাতের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুরা শিকড়ে বাংলাদেশি হয়ে স্বগর্বে লাল সবুজের ঐতিহ্য ধারণ করবে এবং আমিরাতের সংস্কৃতি ও মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিয়ে বড় হবে, এটাই প্রত্যাশা।”

আইইবির আবুধাবি ওভারসিজ চ্যাপ্টারের সভা ও নৈশভোজIEB Abu Dhabi Overseas Chapter 1

বিজয়ী শিশুশিল্পী ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের মূল শক্তি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য।”

অনুষ্ঠান আয়োজনে যারা ভূমিকা রেখেছেন, রাষ্ট্রদূত তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের চিরন্তন মৈত্রী ও সমৃদ্ধি কামনা করেন।

ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, শিশু ও কিশোরদের শিল্পচর্চা এবং মেধার যথাযথ বিকাশ একটি সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসা, সাংস্কৃতিক পরিচয়বোধ এবং আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জাগিয়ে তুলতে এমন আয়োজনের জন্য তারা দূতাবাসকে ধন্যবাদ জানান।

বিষয়: আরব আমিরাতআবুধাবিবাংলাদেশ দূতাবাসবাংলাদেশের রাষ্ট্রদূতশিক্ষার্থীপ্রতিযোগিতাপুরস্কারসম্মাননা
Advertisement
সর্বশেষ
  • ১

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  • ২

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

  • ৩

    কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

  • ৪

    পাকিস্তান: স্থিতিশীলতা কেন আজও অধরা

  • ৫

    মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

    ঘটনার পর ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিডনির সারি হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে জনসমক্ষে আপত্তিকর আচরণের অভিযোগ আনা হয়।

  • লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সঙ্গে বিশেষ আলাপচারিতা

    লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সঙ্গে বিশেষ আলাপচারিতা

    বর্তমান প্রজন্মের বই পড়ার ইচ্ছে কেন কম সেই বিষয়ে তিনি জানান, এ কথা নিঃসন্দেহে ঠিক যে আগের তুলনায় বর্তমান প্রজন্মের পাঠকদের পাঠাভ্যাস অনেক কমে গেছে। যদিও তার অনেক কারণ রয়েছে।

  • রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

    রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

    সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন শহীদ আহমেদ আশিক (৩৫)। তার মৃত্যুতে স্ত্রী, দুই শিশুসন্তান ও পরিবারের অন্য সদস্যদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।