পোশাক শ্রমিক

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে কেন মধ্যবিত্ত এত বিচলিত?
এসবের বদলে কেবলই যদি অন্যকে ‘ছোটলোক’ প্রমাণ করায় ব্যস্ত থাকা হয়, তাহলে আসলে কাজের কাজ কিছু হবে না। বরং অন্যকে ‘ছোটলোক’ প্রমাণ করতে করতে আমরা নিজেরাই যে কে, কখন সত্যিকার অর্থেই ‘ছোটলোক’ হয়ে যাব, তা হয়তো টেরই পাওয়া যাবে না!

গাজীপুরে সহকর্মী মৃত্যুর ঘটনায় সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে হাজিরা দেওয়ার পর সাভার পৌরসভার হেমায়েতপুর, ফুলবাড়িয়া ও উলাইল এলাকার প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে আসে। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের সড়কে বিক্ষোভ করে।

সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ঢাকার সাভারে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বুধবারের এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।

শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে।”

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ফতুল্লায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হয়।

ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য প্রস্তাবিত নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠকে মজুরি কার্যকরের সময়সীমা নিয়ে দুপক্ষের মধ্যে এই সমঝোতা হয়।

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫
পুলিশ জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আল-মুসলিম গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে।

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

গাজীপুরে বহিরাগতদের বিষয়ে জানাতে বাড়ির মালিকদের নির্দেশনা
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটেদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ

‘শ্রমিকরা আন্দোলন করলেই বলে–ষড়যন্ত্র, চক্রান্ত, বিদেশি চাল’
শ্রমিকরা আন্দোলন করলেই বলা হয়–ষড়যন্ত্র, বিদেশি চাল, গার্মেন্টস ধ্বংসে চক্রান্ত বা গার্মেন্টস শিল্প বিদেশে চলে যাবে। চলমান এ আন্দোলনের নেতৃত্ব কার হাতে? খাত সংশ্লিষ্টরা বলছেন গার্মেন্টস খাতে শ্রমিকের সংখ্যা আগের চেয়ে কমছে, কিন্তু রপ্তানি বাড়ছে। তাহলে শ্রমিকের উৎপাদন সক্ষমতা বেড়েছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিকদের ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ ঘোষিত সংগঠন পোশাকশ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ার করে বলেন, অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘ষড়যন্ত্রকারী’ ও ‘ধান্দাবাজরা’ পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে: জামায়াত আমির
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে অর্থমূল্যে রপ্তানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো। এই বাজারে রপ্তানি কমার পাশাপাশি পোশাকের গড় দামও কমেছে।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

প্রশিক্ষণ নিয়ে জর্ডান যাওয়ার পরামর্শ হীরার
প্রায় এক দশক জর্ডানে পোশাকশ্রমিক হিসেবে কাজ করেছেন হীরা খাতুন। কয়েক মাস আগে দেশে ফিরেছেন। এখন আবার জর্ডান যাচ্ছেন। সবাইকে প্রশিক্ষণ নিয়ে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ তার।






