
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। সংগঠনটি বলছে, কারখানার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করেই আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।
আজ শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে আগামীকাল রোববার যেসব কারখানায় উৎপাদন হবে না সেগুলো বন্ধেরও ঘোষণা দিয়েছে তারা। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের কথা জানিয়েছে মালিকদের এই সংগঠন। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ, কাজ না থাকলে মজুরিও মিলবে না।
মাহমুদ হাসান বলেন, “সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল রোববার যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে পারবে।”
বিজিএমইএ সভাপতি বলেন, “তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলস্বরূপ, বিজিএমইএর সদস্যভুক্ত বর্তমানে ১৪৭টি কারখানা তাদের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখতে হচ্ছে।”
মাহমুদ হাসান বলেন, “বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যরা মতামত দিয়েছেন যে, এ মুহূর্ত থেকে কারখানারগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিত না করা হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। আলোচনার পরিবেশ তৈরি করতে হলে আগে কারখানার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।”
বিজিএমইএ সভাপতি বলেন, “সিংহভাগ শ্রমিকই কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে অত্যন্ত দুঃখজনক সত্য হলো, কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক বিপদগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উস্কানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরাও কাজ করছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কারখানার ভেতরে এমন এক ভীতিকর ও অরাজক পরিবেশ তৈরি করা হচ্ছে, যার ফলে কর্মীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে পাঞ্চ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সেই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে নিয়ে এসে সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।”
মাহমুদ হাসান বলেন, ‘‘শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী সোমবার মজুরি বোর্ডের সভায় পোশাক কারখানার মালিকরা তাদের লিখিত প্রস্তাব জমা দেবেন। ওই প্রস্তাবে মালিকপক্ষের অবস্থান তুলে ধরা হবে।’’
বিজিএমইএ সভাপতি বলেন, “পোশাক খাতের উদ্যোক্তারা আশা করেন- সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবেন।’’

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।