Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৩: ০৮
ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ
ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে অর্থমূল্যে রপ্তানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো। এই বাজারে রপ্তানি কমার পাশাপাশি পোশাকের গড় দামও কমেছে।

Advertisement

ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ১১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে ইইউ। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ দশমিক ৫০ বিলিয়ন ইউরো।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার প্রধান কারণ পণ্যের গড়মূল্য কমে যাওয়া। পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের প্রথম আট মাসে কেজিপ্রতি বাংলাদেশি পোশাকের গড় আমদানি মূল্য ছিল ১৪ দশমিক ৮৭ ইউরো। চলতি বছরের একই সময়ে তা কমে ১৩ দশমিক ৭৬ ইউরো হয়েছে। অর্থাৎ, গড় দাম কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

এ সময়ে বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানির পরিমাণও কমেছে। গত বছরের তুলনায় রপ্তানির ওজন কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। ফলে কম পরিমাণে পণ্য রপ্তানি এবং গড় দাম কমে যাওয়া, দুই কারণেই আয় কমেছে।

আমেরিকা নির্ভরতার মূল্য দিচ্ছে সৌদি আরবselim khan show with bodrul

চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের মোট পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে আমদানির মূল্য দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৯ বিলিয়ন ইউরো। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ দশমিক ৬৯ বিলিয়ন ইউরো।

ইইউর মোট পোশাক আমদানির পরিমাণ কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে কেজিপ্রতি পোশাকের গড় আমদানি মূল্য ১৯ দশমিক ৯১ ইউরো থেকে কমে ১৯ দশমিক ৬৫ ইউরো হয়েছে। অর্থাৎ, বাংলাদেশের মতো ইউরোপের সামগ্রিক বাজারেও পোশাকের গড় দাম কমেছে। তবে বাংলাদেশের রপ্তানি আয়ের পতন সামগ্রিক বাজারের তুলনায় অনেক বেশি।

জানুয়ারি-আগস্টের সামগ্রিক চিত্র নেতিবাচক হলেও আগস্ট মাসে ইউরোপের পোশাক আমদানিতে কিছুটা উন্নতি দেখা গেছে। গত বছরের একই মাসের তুলনায় আমদানির মূল্য বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। তবে আমদানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ।

ইউরোপের বাজারে বড় সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন ও ভিয়েতনামের রপ্তানি আয় বেড়েছে। প্রথম আট মাসে চীনের পোশাক রপ্তানি মূল্য ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরো হয়েছে। দেশটির রপ্তানির পরিমাণও বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। তবে গড় দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে, ভিয়েতনামের রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। দেশটি থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ইউরো। তবে রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ১৩ শতাংশ। গড় ইউনিট মূল্য ১০ দশমিক ১১ শতাংশ বেড়ে যাওয়ায় দেশটির রপ্তানি আয় বেড়েছে।

বাংলাদেশের পাশাপাশি ইউরোপের বাজারে অধিকাংশ বড় সরবরাহকারী দেশের পোশাক রপ্তানি আয় কমেছে। প্রথম আট মাসে তুরস্কের রপ্তানি কমেছে ১১ দশমিক ২ শতাংশ। ভারতের কমেছে ১০ দশমিক ৮৪ শতাংশ এবং শ্রীলঙ্কার ১১ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া ইন্দোনেশিয়ার রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৩ শতাংশ। পাকিস্তানের কমেছে ৯ দশমিক ৬৩ শতাংশ, মরক্কোর ৬ দশমিক ১০ শতাংশ এবং কম্বোডিয়ার ৪ দশমিক ৫১ শতাংশ।

তবে দেশগুলোর রপ্তানি কমার কারণ এক নয়। পাকিস্তানের রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৮২ শতাংশ বাড়লেও গড় দাম কমেছে ১২ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, কম্বোডিয়ার রপ্তানির পরিমাণ কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ, যদিও গড় দাম বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

বিষয়: বাংলাদেশপোশাকপোশাকশিল্পপোশাক কর্মীপোশাক শিল্পপোশাক শ্রমিকপোশাক কারখানা
Advertisement
সর্বশেষ
  • ১

    কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

  • ২

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৩

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

  • ৪

    বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞানচর্চায় গুরুত্ব কেন?

  • ৫

    ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

সম্পর্কিত
  • কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

    কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

    কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী বলেন, “এত বিপুলসংখ্যক মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সবাইকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা করা কঠিন। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সুস্থ রাখা। আর মানুষকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

  • অক্টোবরের ১৬ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু

    অক্টোবরের ১৬ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু

    চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন।

  • সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।