
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
আজ সোমবার সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয় কয়েক শ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেয় তারা।
বার্তা সংস্তা ইউএনবি জানায়, কারখানার সামনে ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবস্থান নিয়ে দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছে বলে জানায়। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে শ্রমিকেরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছে।

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া
২০২৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রকাশ্য উৎস বিশ্লেষণ থেকে তিনটি প্রধান শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উত্তর কোরিয়া তার মূল ৫ মেগাওয়াট চুল্লিতে নিরবচ্ছিন্নভাবে প্লুটোনিয়াম চক্র চালিয়ে যাচ্ছে।

অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট
ব্লাস্টের পক্ষ থেকে একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ছয় মৃত্যুর ঘটনাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ঘটেছে।