
রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল নামে আরও একজন আহত হয়েছে।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকচাপায় হুমায়ুন কবির (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সোহেল (২২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে ঘুরতে দিয়েছিলেন হুমায়ুন।

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর বংশালে মো. সুমন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ডেইলি বেসিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলেছেন প্রথম স্ত্রী।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজ বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনে পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার আনুমানিক বয়স ৬৫ বছর।

রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমেদ (৪৫) নামে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজধানীর কদমতলীতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মতি মিয়া (৩২) নামে এক মিস্ত্রির মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে কদমতলি থানার মিরাজনগর বাজার এলাকায় মমিনের রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর লালবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা (আনুমানিক ৬০) নিহত হয়েছেন। পুলিশ বলছে, বুলডোজারের ধাক্কায় তিনি নিহত হন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, সাইফুল কারখানায় মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, সাইফুল কারখানায় মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।