
কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদের বাড়ি বরিশালের ঝালকাঠির গালুয়া গ্রামে। তার বাবার নাম ইলিয়াস হাওলাদার।
নিহতের সহকর্মী বিশ্বজিৎ বলেন, “সহকর্মীদের সঙ্গে রেস্টুরেন্টের বাইরে পানি দিয়ে পরিষ্কার করার কাজ করছিলেন মুজাহিদ। অসাবধানতাবশত সে পানি তোলার মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
বরিশালের গৌরনদীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি (২৬) উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।