
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদির লেখা তাফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চুরি ও মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার ও মৃত্যুর গুজবের জেরে থানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে।

রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকির অভিযোগ করেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিয়াজ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে তারা জানান।

রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩২) নামের এক আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পূর্বে সমন জারি করেছিলেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, “গ্রেপ্তারের সময় রাত সাড়ে তিনটার দিকে তাদের বাসা থেকে আটক করা হয়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। হয়রানির উদ্দেশ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা রাজনীতির সঙ্গে জড়িত নন।”

এরআগে গতকাল শুক্রবার খুনের সাথে জড়িত এমন সন্দেহে গ্রেপ্তার সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির নামে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। আবুল বাশারের খুনের ঘটনায় তার স্ত্রী মোসা. স্মৃতি আক্তার শনিবার আদাবর থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুল ইসলাম জানান, আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারণ ছিল। তবে আসামি পক্ষের আইনজীবী মো.সজিবুল ইসলাম চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।

অবৈধ সম্পদ অর্জন ছাড়াও বেনজীরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে দুই মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্ত্রী জীশান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের পৃথক তিন মামলায় তাকে সহযোগী আসামি করা হয়। বর্তমানে এসব মামলা তদন্তাধীন।

এসময় রায় শুনে আদালতে উপস্থিত থাকা মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। পরে নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার একটি আদালতে ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের মামলায় আরেক নারীর হয়ে প্রক্সি দিয়ে ধরা পরা নারী, মূল আসামি ও এক আইনজীবীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এরমধ্যে দুটি ধারায় প্রত্যেককে ১০ বছর করে, দুটি ধারায় ৭ বছর করে এবং অন্য দুটি ধারায় ৫ বছর করে মোট ৪৪ বছর সাজা দেয় আদালত। এছাড়াও ছয় ধারায় ভিন্ন ভিন্ন অংকে প্রত্যেককে মোট এক কোটি টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে মোট আরো তিন বছর ৬ মাসের সাজাও দেওয়া হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভাড়াটে খুনি হিসেবে পরিচিত দা মাসুদ টাকার বিনিময়ে মানুষ কোপানোর কাজ করে। তার নামে প্রায় ৩০টি মামলা রয়েছে। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তিনি।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভাড়াটে খুনি হিসেবে পরিচিত দা মাসুদ টাকার বিনিময়ে মানুষ কোপানোর কাজ করে। তার নামে প্রায় ৩০টি মামলা রয়েছে। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তিনি।