Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৭: ৪৯
গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ডাচ-বাংলা ব্যাংকের লোগো। ছবি: উইকিপিডিয়া

রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক নারগিস আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

Advertisement

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- ডাচ-বাংলা ব্যাংক দনিয়া শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্টেন্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. হাকিম আলী সরদার, ম্যানেজার কাজী এনামুল কবির ও শওকত হাসান এবং গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেড। এছাড়া মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী নারগিস আক্তার একজন নিরক্ষর গৃহিণী। তিনি তার জমি ও গাড়ি বিক্রি এবং বাড়ি ও দোকান ভাড়ার সঞ্চিত মোট এক কোটি ১১ লক্ষ ৮৫ হাজার ৩১৯ টাকা ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার অ্যাকাউন্টে জমা রাখেন। নিরক্ষর হওয়ার কারণে ব্যাংক কর্মকর্তারা তাকে চেক পূরণ ও টাকা জমার কাজে সহযোগিতা করতেন।

খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট khulna-mahanagar-dayra-judge-adalot

গত ১৭ সেপ্টেম্বর বাদী পাঁচ লাখ টাকা তুলতে ব্যাংকে গেলে আসামিরা সুকৌশলে তার চেক বই থেকে একটি অতিরিক্ত চেক এবং ডিপিএস খোলার কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন। গত ৪ অক্টোবর বাদী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলে আসামিরা জানান তার হিসাবে মাত্র তিন লাখ ৩৫ হাজার ২০৪ টাকা অবশিষ্ট রয়েছে। বাদী হতবাক হয়ে বাকি টাকার খোঁজ নিলে ব্যাংক কর্মকর্তা মোহিত মোরশেদ জানান, ২৩ সেপ্টেম্বরে গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডকে একটি চেকে ৮৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে যাননি এবং ওই প্রতিষ্ঠানকে কোনো চেক প্রদান করেননি। গত ১৭ সেপ্টেম্বর কর্মকর্তারা প্রতারণা করে যে চেকটি রেখে দিয়েছিলেন, সেটিতে জাল স্বাক্ষর ও টাকার পরিমাণ বসিয়ে এবং পজিটিভ পে ফরম তৈরি করে পূবালী ব্যাংকের রাজবাড়ী শাখায় গ্লোবাল গোল্ডেন জুট কোম্পানির অ্যাকাউন্টে ক্লিয়ারেন্সের মাধ্যমে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর ওই কোম্পানির পক্ষে আসামি শওকত হাসান পূবালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে নগদ ৮৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

বিষয়: মামলাআসামিআদালতটাকাআত্মসাৎডাচ্-বাংলা ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘গণঅভ্যুত্থানের ফসল অনেকাংশেই জনগণ তার ঘরে তুলতে পারেনি’

  • ২

    সঠিক ও দায়িত্বশীল নির্বাচনী সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ

  • ৩

    অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

  • ৪

    ইসরায়েল ও আমেরিকার 'দোস্তি' কি শেষ হয়ে যাচ্ছে?

  • ৫

    ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

সম্পর্কিত
  • অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    এক প্রশ্নের জবাবে জাহানাবাদি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে—এ বিষয়টি বিবেচনায় নিলে ইরানের বিরুদ্ধে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

  • ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

    ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

    কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, তদন্তে প্রতিটি অভিযোগ ‘আলাদাভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখা হয়েছে। তবে নির্বাচনের ফল অবৈধ—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

  • ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০২ জন।