
ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন
কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, তদন্তে প্রতিটি অভিযোগ ‘আলাদাভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখা হয়েছে। তবে নির্বাচনের ফল অবৈধ—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০২ জন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ছয় শিশুর কেউই নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল না। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫ জন। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭ জন। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন
কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, তদন্তে প্রতিটি অভিযোগ ‘আলাদাভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখা হয়েছে। তবে নির্বাচনের ফল অবৈধ—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক নারগিস আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।