Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৭: ৩৯
ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরীমণি। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীমণির পক্ষের আইনজীবী আরও সময় চেয়ে আবেদন করেন। সেখানে বলা হয় এলার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

২০২৪ সালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইসাথে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২০২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

বিষয়: পরীমণিগ্রেপ্তারমামলাআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘গণঅভ্যুত্থানের ফসল অনেকাংশেই জনগণ তার ঘরে তুলতে পারেনি’

  • ২

    সঠিক ও দায়িত্বশীল নির্বাচনী সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ

  • ৩

    অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

  • ৪

    ইসরায়েল ও আমেরিকার 'দোস্তি' কি শেষ হয়ে যাচ্ছে?

  • ৫

    ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

সম্পর্কিত
  • অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    এক প্রশ্নের জবাবে জাহানাবাদি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে—এ বিষয়টি বিবেচনায় নিলে ইরানের বিরুদ্ধে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

  • ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

    ইসরায়েলের নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, জানাল দেশটির নির্বাচন কমিশন

    কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, তদন্তে প্রতিটি অভিযোগ ‘আলাদাভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখা হয়েছে। তবে নির্বাচনের ফল অবৈধ—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

  • গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

    গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

    রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক নারগিস আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০২ জন।