
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
চরচা প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মামলার তদন্ত শেষ না হওযা পর্যন্ত তাকে কারগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে নৌ-পুলিশ জানিয়েছে, আসামি দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি অত্যন্ত চাতুরতার সঙ্গে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং চুপ ছিলেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গত ৩১ অক্টোবর প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় তিন দিনের এবং ৫ নভেম্বর তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এছাড়া গত ১ নভেম্বর এই মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশার চার দিন ও গত ৪ নভেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।