Advertisement

আদালত থেকে পালানো আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আদালত থেকে পালানো আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: চরচা

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

আজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

মামলাটির তদন্ত কর্মকর্তা সুফল কুমার বলেন, “তথ্যগত সহায়তায় আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই। আদালত থেকে পালানোর পর আসামি সিদ্ধান্তহীনতায় ভুগছিল, কোথায় যাবে? পরে কাউসার তার বোনের বাসায় যায়। সেখান থেকে গতকাল সন্ধ্যায় তার নিজ বাসায় যায়। এরপর রাতে খালার বাসায় যায়। অভিযান চালিয়ে আজ ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলা ২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।”

এর আগে, গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি কাউসার মিয়া।

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি পালানোর বিষয়টি জানা যায়। ওই দিনই আসামি কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলার আসামি কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়।

মামলার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানের দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের এক কিশোরীকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

২০২১ সালের ৩০ জুন মামলার তদন্ত শেষে কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরু হয়। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক রয়েছেন কাউসার।